মুন্সিগঞ্জে পিকনিকের ট্রলার ডুবি নিহত ৮

মাসুদ রানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে ধাক্কায় পিকনিকে যাওয়া ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজ রয়েছে আরো চারজন। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।গতকাল শনিবার রাত ৮টায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার ডহরি-তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল।

ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্সের স্টেশন মাস্টার মেহেদী হাসান রাত সাড়ে ১১টায় জানিয়েছেন, এ পর্যন্ত আটটি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীরের স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে।

লৌহজং থানার ওসি খন্দকার ঈমাম হোসেন দুর্ঘটনাস্থল থেকে জানিয়েছেন, সিরাজদিখান থেকে ৪৬ যাত্রী নিয়ে ট্রলারটি লৌহজংয়ের পদ্মায় পিকনিকে গিয়েছিল। একটি লাশ উদ্ধার করা হয়েছে। পাঁচটি লাশ স্বজনরা নিয়ে গেছে কি না, তা তাঁর জানা নেই। বাল্কহেডটি আটক করা হয়েছে। ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *