কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

জাহিদ ইকবাল

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকের কামরাঙ্গা চালা এলাকা থেকে আসকান উরফে বাবুল নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ‌্যায় ওই এলাকার আনোয়ার হোসেনের বাড়ী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ ।

নিহত আসকান উরফে বাবুল (৩৪) রাজশাহীর বাঘা থানার ছাতারী এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। সে স্থানীয় পুর্বানী কারখানায় চাকরি করতো।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মৌচাকাকের কামরাঙ্গাচালা এলাকার আনোয়ার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া আসকান উরফে বাবুল গতকাল বুধবার বিকেলে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ সন্ধায় ওই বাড়ীর একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে সেবিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *