গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। শাওনের বাবা আব্দুল লতিফের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ রুল জারি করেন।ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

ওই বিস্ফোরণের ঘটনায় কাদের অবহেলা রয়েছে তা অনুসন্ধান করে ঢাকার জেলা প্রশাসককে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া বিস্ফোরণের পর ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়েছে। দুটি প্রতিবেদনই ৬০ দিনের মধ্যে দিতে হবে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত ১ মে রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজার এলাকায় রাস্তার গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ নয়জন দগ্ধ হন। পরে ৬ মে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *