ধোবাউড়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা

হাফেজ আবু তালিব বিল্পবী

ধোবাউয়া(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় নুসরাত জাহান ওরফে মিম আক্তার (১১) নামে সোহাগী পাড়া সাইতুল কোরআন মাদরাসার ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে নিতাই নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। উপজেলার কলসিন্দুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, শনিবার রাতে কলসিন্দুর গ্রামের খোকন মিয়ার কন্যা মিম আক্তারকে সন্ধ্যা থেকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর নিতাই নদীর ব্রিজ সংলগ্ন পুর্ব পাশে নদীতে মিমের লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের আলামত এবং ঘটনা তদন্তের পর পুলিশ জানায় মিমকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করা হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৪ জনকে আটক করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *