ময়মনসিংহের ভালুকায় উদযাপিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ

আনোয়ার হোসেন তরফদার

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় উদযাপন করা হয়েছে ঐতিহাসিক ৭মার্চ। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম, সহ অন্যরা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, স্থানীয় প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সহ নানা শ্রেনী পেশার মানুষ। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *