ময়মনসিংহের ভালুকায় জাতীয় বীমা দিবস উদযাপন

আরাফাত সিদ্দিকী আল-আমিন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এই স্লোগানকে সামনে রেখে ভালুকায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।

১ই মার্চ জাতীয় বীমা দিবস উপলক্ষে সারাদেশে বীমা দিবস পালন করা হচ্ছে সেই সাথে ০১/০৩/২০২৩ বুধবার সকালে ভালুকা উপজেলা হল রুমে এক আলোচনা সভা ও উপজেলার সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে ভালুকা উপজেলা বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

উক্ত আলোচনা সভা ও র‍্যালিতে উপস্থিত ছিলো বাংলাদেশ সরকার অনুমোদিত নিয়ন্ত্রিত  লাইফ এনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাজু আহম্মেদ সাহেব সহ গ্রাহক ও সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *