পড়শী-জোভানের নাটকে ‘পরাণ’ সিনেমা

ডেস্ক রিপোর্ট: বাংলা সিনেমার পালে নতুন হাওয়া লাগিয়েছে “পরাণ” সিনেমা। গত বছর ১০ জুলাই মুক্তি পাওয়া রাজ-মীম-ইয়াশ অভিনীত সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে এখনও দাপিয়ে বেড়াচ্ছে বিদেশের পর্দা। এবার এই সিনমার প্রভাব পড়েছে নাটকের গল্পেও।

“পরাণ” সিনেমাটিকে সূত্র বানিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক “মনজুড়ে”। এতে জুটি হয়ে বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীসিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।

নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন সাংবাদিকদের বলেন, “এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।”

নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে বলে জানান এর প্রযোজক এস কে সাহেদ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *