ভালুকায় প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ

ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এক নারীকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মোছা. জাহানারা (৩৮) ভালুকা মডেল থানায় এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী মো. মামুন খান (৪০) ও মোছা. মারিয়া  আক্তার (১৯) এর সাথে পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা আমার স্বামীর বাড়িতে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে ।

ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়। এমনকি পূর্বেও তাকে অনেক বার  মারধর করে  পায়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিক সাক্ষী পাওয়া যাবে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে অবশেষে নিরাপত্তার স্বার্থে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

এ ব্যাপারে বিবাদী মামুন খানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *