
মো: কাউছার খান,
ময়মনসিংহের ভালুকায় বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুলের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানার মার্কেট এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসির জিপিএফ-১ প্যাকেজিং বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রোডাকশন ম্যানেজার রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোডাকশন ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদ।
এ সময় স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন জুনিয়র প্রোডাকশন ম্যানেজার আব্দুস ছাত্তার, সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ আমিনুল ইসলাম, প্রোডাকশন এক্সিকিউটিভ জীবন, গালিব, নোমান, সৌরভ ও হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রোডাকশন ফ্লোর সুপারভাইজার শফিকুল ইসলাম শফিক, মনোয়ার, ঈসমাইল, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইউসুফ আলী, আল-আমিন এবং জুনিয়র প্রোডাকশন সুপারভাইজার ফরহাদ, পারভেজ মোশারফ, দ্বীন ইসলাম ও লাইন ইনচার্জগণ সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিলে মরহুম এবাদুল করিম বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়।
