ভালুকায় ইউসিসিএ লি. এর ব্যবস্থাপনা কমিটি গঠন

ময়মনসিংহের ভালুকায় ইউনিয়ন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ লি.) এর ব্যবস্থাপনা কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিআরডিবি ও ইউসিসিএ লি. এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী তিন বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সৌমিক হাসান সোহাগ সভাপতি হিসেবে নির্বাচিত হন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও ইউসিসিএ লি. এর নির্বাচন কমিশনার সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রহুল আমিন এবং কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সিরাজুল ইসলাম ঢালী প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা এবং ইউসিসিএ লি. এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *