
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী বেপরোয়া দ্রতগতির একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শরিফুল ইসলাম (৪৭) নিহত হয়। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ডে ইউটার্ণে। নিহত শরিফুল ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে এক যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ধাক্কা দিলে অটোরিকশা চালক শরিফুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় এক যাত্রী আহত হয়। আহত যাত্রীকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপোলক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর চালক প্রইভেটকার রেখে পালিয়ে গেছে। পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে। প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধিন।
