ভালুকায় ফ্রেন্ডস ফোরামের বৃক্ষ রোপন অভিযান

Oplus_0

নিজস্ব প্রতিনিধি: ভালুকায় বড়চাল হাফিজিয়া নূরানিয়া ও এতিমখানা মাদরাসা ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান ও শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ গাছের চারা বিতরণ।

উপজেলার পাড়াগাঁও বড়চালা মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম ভালুকা উপজেলা শাখার উপদেষ্টা কবি- গণমাধ্যমকর্মী সফিউল্লাহ আনসারী।

ফোরামের আহবায়ক শফিকুল ইসলাম মাস্টার জানান, ভালুকা যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গঠিত হওয়ার পর থেকেই আমরা বিভিন্ন সামাজিক কাজ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছি এবং তা প্রত্যান্ত জনপদে প্রশংসিত হচ্ছে।

আমরা এবছর চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির ১ হাজার চারা বিতরণ ও রোপন করেছি । সামনে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত কর্মসূচিতে অংশ নেন ফোরামের পৃষ্ঠপোষক ও মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার,

যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষক তরিকুল ইসলাম, ফোরামের সদস্য সচিব কবি-গীতিকার চাষা জহির, ইঞ্জিনিয়া মাহমুদ, সদস্য সাইফুল ইসলাম, মাদরাসার ভারপ্রাপ্ত মোহতামিম মাও: আবুল কাশেম, স্বেচ্ছাসেবি ও ফোরামের সদস্য হাবিব জিহাদী,রোমান আহমেদ নকীব,  খালিদ জামিল কাব্য, সিরাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *