বাজেট কে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: 

জাতীয় সংসদে পেশ হওয়া ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কে স্বাগত জানিয়ে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংক্ষিপ্ত সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ জুন) ময়মনসিংহ আওয়ামী লীগের কার্যালয়ে বিকাল ৫ ঘটিকায় সংক্ষিপ্ত সমাবেশে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট।

এসময় মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজিল আহমেদ রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবির হিমেল, সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজীবুল হাসান বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে আনন্দ মিছিল নিয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *