
সুমিত সরকার উদয়
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার সর্ব বৃহৎ রক্তদাতাদের সংগঠন স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুর বাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে গতকাল ১৫ আগষ্ট(মঙ্গলবার) ফ্রী ব্লাডগ্রুপ নির্নয় ও রক্তদানে উদ্ধুদ্ধ করণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব হুমায়ুন করিব
এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান আবাসিক মেডিকেল অফিসার, জাকির হোসেন , মেডিকেল অফিসার, আরো অনান্য মেডিকেল চিকিৎকবৃদ্ধ।
এছাড়াও এই ক্যাম্পিং সাধুবাদ জানাতে আরো ছিলেন তাকওয়া সেবা সংস্থা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংবাদিক তপু রায়হান রাব্বি, এবং আবু রায়হান ও ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের সদস্য।
এ সময় আরোও উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর সভাপতি সোহাগ হাসান রানা , পরিচালনা পরিষদের সদস্য নাইমুর রহমান সোহাগ, ও তানভীর সহ সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবীবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হুমায়ুন কবির ক্যাম্পিং শেষে বলেছেন তুমরা সংগঠন নিয়ে এগিয়ে যাও তোমাদের পাশে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সবসময়ই আছি। অচীরেই আমি ব্যক্তিগত ভাবে কিছু ক্যাম্পেইন করব ইনশাআল্লাহ তোমাদের কে সাথে নিয়ে।
