
আনোয়ার হোসেন,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঁইয়া পিপিএম সেবা ৪ জুন রবিবার বিকেলে ভালুকা মডেল থানা পরিদর্শন করেন।
এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন, এএসপি ত্রিশাল সার্কেল, এএসপি প্রবীর ও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন। পরে তিনি, থানা চত্বরে বৃক্ষ রোপনের কর্মসূচি হিসেবে একটি ফলজ গাছের চারা রোপন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসাধারণের সার্বিক জানমালের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে পুলিশ, এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিক নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
