ময়মনসিংহের ভালুকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ রাজু ঢালী 

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় শাহানাজ বেগম (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ০৪/০৫/২০২৩ বৃহস্পতিবার সকালে উপজেলার বান্দিয়া গ্রাম থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। নিহত শাহানাজ বেগম ওই এলাকার বান্দিয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বামী আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে তাকে ফোনে জানানো হয় তার স্ত্রী ঘরের আড়ার সাথে নিজের উড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে। তাদের ৬ বছর বয়সের মাদ্রাসা পড়ুয়া একটি ছেলে রয়েছে।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *