
ডেস্ক রিপোর্ট: চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটেনিহতরা হলেন- হাবিবুর রহমান (২৫), মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও মাহাবুব প্রধানীয়া (৫০)।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
