ভালুকায় ব্যবসায়ীদের নিয়ে জামায়াতের মতবিনিময় সভা

আনোয়ার হোসেন তরফদার ভালুকা (ময়মনসিংহ) : 

ময়মনসিংহের ভালুকায় ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা পৌর শাখা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভালুকা সেভেন স্টার চাইনিজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

হাজী বস্ত্রালয়ের মালিক ও জামায়াত নেতা হাসানুল ইমাম মিতুলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা পৌর শাখার আমির মাওলানা আলাউদ্দীন।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন এবং পৌরসভা মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বাবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় বক্তারা ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা, নৈতিক ব্যবসা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সভা শেষে জামায়াতে ইসলামীর আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে কয়েকজন ব্যবসায়ী সংগঠনটিতে যোগ দেন। এ সময় প্রধান অতিথি অধ্যক্ষ কামরুল হাসান মিলন নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সভায় স্থানীয় ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *