
মোঃ কাউছার খান,
ময়মনসিংহের ভালুকায় পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করার প্রত্যয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমানকে সভাপতি এবং সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বৃহস্পতিবার অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের হলরুমে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমান।
আলোচনা সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের লক্ষ্য-উদ্দেশ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরিতে সংগঠনটির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন ময়মনসিংহ প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ, আ.ফ.ম. আফজাল হাসান, সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন, শাহাদাত হোসেন মানিক, শেখ মো. এমরান, আশফাকুজ্জামান তায়েব ও এম. এম. কবির।
নতুন কমিটিতে আ.ফ.ম. আফজাল হাসানকে সহসভাপতি, শাহাদাত হোসেন মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোকসেদুর রহমান মামুনকে সাংগঠনিক সম্পাদক, শেখ মো. এমরানকে অর্থ সম্পাদক, আশফাকুজ্জামান তায়েবকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, এম. এম. কবিরকে দপ্তর সম্পাদক, সেলিনা সুলতানাকে নারী বিষয়ক সম্পাদক, মনিরুজ্জামান মনিরকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, মোহাম্মদ হাফিজ উদ্দিনকে স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক এবং মো. রবিউল আলমকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, সেলিম জাহাঙ্গীর, সজীব মিয়া, রাজীব মিয়া, স্বাধীন রহমান ও লোকমান হোসেন ইফাত।
ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ তালুকদার, সাংবাদিক মো. আতাউর রহমান তরফদার, সাংবাদিক কামরুল এহসান চন্দন এবং উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিনকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় শুধু সচেতনতা তৈরি নয়, বরং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হবে। নতুন কমিটি সেই লক্ষ্যেই কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে অ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
