ভালুকা জিয়া সাংস্কৃতিক সংগঠনের নতুন সভাপতি রিপন, সম্পাদক রাসেল

মো: কাউছার খান

বার্তা সম্পাদক : ময়মনসিংহের ভালুকায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার কেন্দ্রীয় সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন হেলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রাকিবুল হাসান রিপনকে সভাপতি ও রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ জুবায়ের আহমেদ।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মাসুদ রানা, কালাম ও শওকত আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান খান, বাবুল মিয়া ও নাজমুল।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে—নতুন নেতৃত্বের মাধ্যমে জিসাস ভালুকার সাংস্কৃতিক অঙ্গনে আরও প্রাণবন্ত ও কার্যকর ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠালগ্ন থেকে জিসাস জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, সৃজনশীল কার্যক্রম পরিচালনা এবং সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে। নতুন কমিটি সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে আরও এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *