ভালুকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের নেতৃত্বে নেতা কর্মী নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে  ওই ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় একটি বিশাল মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন,  সাখাওয়াত  হোসেন পাঠান,

যুবদলের সাংগঠনিক সম্পাদক  তাজমুল হক মন্ডল , কৃষক দল নেতা মেজবাহউদ্দিন মাসুদ। আমিনুল ইসলাম ভাসান, অন্তর আহমেদ,  ইলিয়াস আহমেদ, সোহেল তালুকদার সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *