গণমাধ্যম কর্মী তোফায়েল আহমেদের পিতার ইন্তেকাল

আনোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার: 

বার্তা২৪.কম” এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদের বাবা গফরগাঁও পৌরশহরের শিবগঞ্জ রোডস্থ ২নং গলি নিবাসী বজলুর রশিদ মতিন (৭২) গত শনিবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কর্মজীবনে বজলুর রশিদ মতিন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। গতকাল রোববার সকাল ১১টায় ষোলহাসিয়া পুরাতন বাসস্ট্যান্ড মসজিদ মাঠে প্রথম এবং বাদ যোহর গ্রামের বাড়ি মুখী এলাকায় মুখী মোমজান উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজের জানাযার শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কর্মরত সাংবাদিকরা শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *