ছেলে মেয়ে দুজনেই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। চিকিৎসার খরচ বহনে হিমশিম খাচ্ছে পরিবারটি।

বার্তা সম্পাদক :  ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর গ্রামের মো. কেরামত আলীর দুই সন্তান কোহিনূর আক্তার কনা (১৪) ও নাবিল রহমান (৩ বছর) তারা দুই সহোদর ভাই-বোন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত।

মো. কেরামত আলী পেশায় একজন চা বিক্রেতা। কেরামত আলীর ছোট্ট সংসার। অসুস্থতার চিকিৎসা করাতে গিয়ে বছর দশেক আগে কোহিনূর আক্তার কনার থ্যালাসেমিয়া রোগ ধরা পরে। সেই থেকে তার চিকিৎসা চলছে। অপরদিকে, অনেক পরীক্ষা নিরীক্ষার পর পাঁচ মাস আগে একই রোগ ধরা পড়েছে ছেলে নাবিল রহমানের।

চিকিৎসকের পরামর্শে অন্যান্য ওষুধের পাশাপাশি কোহিনূরকে মাসে এক ব্যাগ রক্ত দিতে হয় সেই সাথে নাবিলের ও।

থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুইসন্তানের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা বাবদ এ পর্যন্ত এগারো লাখ টাকা ব্যায় হয়েছে। বাড়ি ভিটে ও একটি বশতঘর ছাড়া সহায় সম্ভল যা কিছু ছিল সন্তানদের চিকিৎসা বাবদ সবই বিক্রি করে দিয়েছেন কেরামত।

ডাক্তার জানিয়েছেন অপারেশন করা হলে তার দুই সন্তান সুস্থ হয়ে উঠবে। তাদের অপারেশনের জন্য আরও ১১ লাখ টাকার প্রয়োজন । কিন্তু তাদের পক্ষে ওই পরিমাণ টাকা যোগার করা কোনভাবেই সম্ভব নয়। তাই তিনি দুই সন্তানের চিকিৎসার জন্য দেশের দয়ালু, পরোপকারী সামর্থবানদের কাছে মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন।

সাহায্য :
নাছিমা ০১৭৫৮৮৫৭৩৫২ (মা)
বিকাশ নাম্বার: ০১৯৪৯২৫০২৪০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *