
রাকিবুল ইসলাম
ফরিদগঞ্জ(চাঁদপুর)প্রতিনিধি: আজ বছরের প্রথম দিন হবে বই উৎসব। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠবে প্রায় ৪ কোটি শিক্ষার্থী।
সারাদেশের ন্যায় বই উৎসব পালিত হয় চাঁদপুরের ফরিদগঞ্জের আলহাজ্ব মোহাম্মদ উল্লাহ মুন্সী মাদ্রাসায়। শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
ভারপ্রাপ্ত প্রধান মাওলানা জসিমউদ্দিন বলেন, প্রতি বছর আমরা নতুন বই দিয়ে থাকি, নতুন বই পেয়ে ছাত্র- ছাত্রীদের মাঝে অনেক উল্লাস উপভোগ করা যায়,এবং ছাত্রছাত্রীদের উপদেশ মূলক কথা বলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, গাজীপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক হযরত মাওলানা আবু তাহের সাহেব। আরো উপস্থিত ছিলেন, এত্র মাদ্রাসার সভাপতি জনাব মোঃ সাঈদ আহমেদ পাটওয়ারী। মাওলানা শাহ মোঃ মহিবউল্লাহ সহ আরো অনেকে।
