
আনোয়ার হোসেন তরফদার: সিইসি কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফিসলকে স্বাগত জানিয়ে ময়মনসিংহের ভালুকায় উপজেলা আ’লীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদিক্ষণ করে।
আনন্দ মিছিলে নেতৃত্বেদেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি,ভালুকা পৌরসভার মেয়র ডা.একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন,সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, পরিবহন শ্রমিক লীগের সভাপতি মনিরুল ইসলাম মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারন সম্পাদক আসাদুজ্জামান সানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন,সাধারন সম্পাদক অনিক তালুকদার,ছাত্র লীগের সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম ও পৌর যুবলীগের সাধারন সম্পাদক সৈকত পাঠান।
