কাঁঠাল পাড়তে গিয়ে মোট ৫জন আহত

মোহাম্মদ রাজু ঢালী

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভান্ডাব গ্রামে  কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতি পক্ষের হামলায় ২নারী সহ ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৭মে বুধবার সকালে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহতরা হলো ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নের ১নমগ ওয়ার্ড ভান্ডাব গ্রামের স্বর্গীয বিনা চৌহানের ছেলে রতন চৌহান (৫২) নারায়ন চৌহান (৪৫) দিলিপ চৌহান (৪০) নারায়নের স্ত্রী মীনা (৩৭) রণজিতর স্ত্রী শ্রাবনী (২৮)। আহতদের উদ্ধার করে ভালুকা উপজলা স্বাস্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে।

স্থনীয় সূত্রে জানাযায় বুধবার সকালে নারায়নের এক আত্মীয় অজানা বসত প্রতিবশী বাবুল চৌহানের গাছ থেকে দুটি কাঠাল পারলে বাবুল, প্রহলাদ ও মনা চৌহানর নেতৃত্বে ১০/১৫ জন স্বশস্ত্র লোক রতন চৌহানের  পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই পরিবারের  ২নারী সহ ৫ জন গুরুতর আহত হয়। এ ব্যাপারে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হাসন জানান, ঘটনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে অভিযাগের ভিত্তিতে প্রয়াজনীয় ব্যাবস্খা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *