আন্তর্জাতিক কবি মিলন মেলাকে ঘিরে চলছে সাজ সজ্জার কাজ

সারুয়ার হাসানঃ

স্টাফ রিপোর্টার: ৯ম আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়ের ঘর’ আয়োজনকে ঘিরে সাজ সাজ রব।

পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা। প্রতি বছরের ন‍্যায় ১০, ১১ ও ১২ মার্চ আন্তর্জাতিক কবি মিলন মেলা কবিতা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মায়ের ঘর’কে ঘিরে পোষ্টার, ফেষ্টুন ও ব্যানার ও শুভেচ্ছায় ভরে যায় উপজেলাগুলোর বিভিন্ন রাস্তাঘাটা, স্কুল কলেজ ও বাজারের দোকান।

গ্রামীণ মেলার এই আয়োজনকে ঘিরে নানান পেশার মানুষের শখের থাকে না সীমা। কে কী দোকান দিবে, কীভাবে সাজবে, কাকে কাকে দাওয়াত দিবে ইত্যাদি। তাছাড়া কার বাড়িতে কতজন কবিকে রাখা হবে এ নিয়েও চলে গবেষণা। নাগরদোলা, বাঁশির আওয়াজে মুখরিত হয় মেলা প্রাঙ্গন। মূলত কবি মেলা রূপান্তরিত হয় মানব মেলায়। দেশ বিদেশের কবিদের আগমনে পাহাড়িয়া মানুষের মনে আনন্দের যেন ঢল নামে।

মাটির মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ারা মুক্তা বলেন,প্রতি বছেরর ন্যায় এ বছরও চলছে সম্মেলনের কাজ। সাধারণ মানুষগুলো অসাধারণ ভালোবাসা ছড়াতে কাজ করে যাচ্ছেন মাটির মা ফাউন্ডেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *