মুরগি-ডিমের বাজারে অস্থিরতা: সংশ্লিষ্টদের সরকারি পদক্ষেপ দাবি

ডেস্ক রিপোর্ট: এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি একশ টাকা বেড়েছে। পাশাপাশি সোনালি, লেয়ার এবং দেশি মুরগির দামও আকাশচুম্বি।শুধু তাই না, মাসের ব্যবধানে প্রতি পিস ডিমের দাম বেড়েছে এক থেকে দেড় টাকা।

মুরগির ফিড ও ওষুধের দাম বেড়ে যাওয়া এবং করপোরেট কোম্পানির কারসাজির কারণে পোলট্রি শিল্পে অস্থিরতা দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরাদাম বেড়ে বাজার অস্থিতিশীল হলেও সহসাই ব্রয়লার মুরগি ও ডিমের দামে কোনো সুখবর নেই। আসন্ন শবে বরাত ও রমজানকে কেন্দ্র করে চাহিদা আরও বাড়ার সম্ভাবনা থাকলেও আতঙ্ক বিরাজ করছে প্রান্তিক খামারিদের মধ্যে। তবে এক্ষেত্রে সরকারকে ভর্তুকি বা নির্ধারিত দামে ফিড ব্যবস্থা করতে হবে। আর তা না হলে ডিমের সংকট দেখা দেবে বলে সংশ্লিষ্টের দাবি।

অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনাময় এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে এখনি সরকারকে পদক্ষেপ নিতে হবে। তা না হলে দেশে বেকারত্ব বৃদ্ধি পাবে এবং আগামীতে এই শিল্পে তরুণরা উদ্যোক্তা হওয়ার আশা-আকাঙ্ক্ষা ছেড়ে দেবেন বলে মনে করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *