ভালুকায় ৬ ইটভাটায়’ ৩০ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ রাজু ঢালী

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবৈধ ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে।

গত বুধবার (পহেলা মার্চ ) ভালুকা উপজেলার ধীতপুর ও ভালুকা ইউনিয়নের ৬টি ভাটায় মোট ৩০লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক রুবেল মাহমুদ ও মিহির লাল সরদার।

অভিযানে ৬টি অবৈধ ইটভাটার মালিকদের মোট ২৬লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ধীতপুর ইউনিয়নে সেভার ব্রিকসকে ৬লক্ষ টাকা, সাফা ব্রিকস কে ৬লক্ষ টাকা, এবং রিফাত ব্রিকসকে ৬লক্ষ টাকা করে মোট ১৮লক্ষ টাকা জরিমানা করা হয়।

এদিকে ভালুকা ইউনিয়নের খারোয়ালীর সিদ্দিকিয়া ব্রিকসকে ৬লক্ষ টাকা, মেদিলার আলম ব্রিকসকে – ৩লক্ষ টাকা ও পাঠান ব্রিকসকে ৩লক্ষ টাকা করে মোট ৩০লক্ষ টাকা জরিমানা করা হয়।

মমনসিংহ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক রুবেল মাহমুদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভালুকা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোর দায়ে ৬ টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *