পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০

হোসেন জাহাঙ্গীর

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি: মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

রবিবার (১৯ মার্চ) সকালে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক।

তিনি জানান, নিহতের সংখ্যা প্রায় ২০ জন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। রবিবার (১৯ মার্চ) সকালে ঢাকার উদ্দেশ্যে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি।

এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ২০ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ছাড়া আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *