আব্দুল্লাহ আনছারী আকরাম: ময়মনসিংহের ভালুকায় পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে আয়োজিত সীরাত প্রতিযোগিতা-২০২৬-এর গৌরবময় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ভালুকার ওয়াহেদ টাওয়ারের ডক্টর’স ক্যাফেতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হয়।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভালুকা উপজেলা শাখার সভাপতি মোকরামিন আহাম্মেদ সোহাগের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. হাবিবুল্লাহ সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সভাপতি হাফেজ মামুনুর রশিদ খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়াহিদুজ্জামান তানভীর কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ, সহ-সভাপতি শায়েখ নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ ফরিদ এবং ভালুকা উপজেলা যুব মজলিসের সভাপতি মাওলানা এনামুল হক তুহিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মো. নাঈম বিন আলী হাসান, সহ-সভাপতি গোলাম রব্বানী, ভালুকা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সীরাতচর্চার গুরুত্ব তুলে ধরেন বক্তারা আলোচনা পর্বে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরে বলেন, "পবিত্র সীরাত অনুশীলনের মাধ্যমেই আমাদের তরুণ ও শিক্ষার্থী সমাজের মাঝে উচ্চ নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক চেতনা বিকশিত হতে পারে।" তারা শিক্ষার্থীদের নিয়মিত সীরাত অধ্যয়ন এবং মহানবী (সা.)-এর সুমহান আদর্শ নিজেদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকরা প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করার জন্য সকল শিক্ষক, শিক্ষার্থী ও সহযোগিতাকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা