ময়মনসিংহের ভালুকায় লায়ন্স ঢাকা উত্তরা নর্থ ক্লাবের আয়োজনে এবং লায়ন আসাদুজ্জামান চৌধুরী মাসুদের তত্ত্বাবধানে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার ২নং ওয়ার্ড জ্ঞানীর মোড় এলাকার পাঠশালা আদর্শ বিদ্যানিকেতনে ওই চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
চক্ষু চিকিৎসা শিবিরে ঢাকা লায়ন্স হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চোখের বিভিন্ন ধরনের পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। শিবিরে আগত রোগীদের বিনামূল্যে ঔষধ, চশমা ও লেন্স বিতরণ করা হয়। ওই চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় চার শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর (৩১৫ বি-২) লায়ন শফিউল আলম শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপার্সন লায়ন কাজী তারিফুল ইসলাম, লায়ন মোঃ লতিফ ছিদ্দিকী, লায়ন আব্দুর রাজ্জাক, জোন চেয়ারপার্সন লায়ন মোস্তাফিজুর রহমান মামুন, লায়ন ফয়সাল হাসান, লায়ন শেখ জহিরুল ইসলাম সুমন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ নিজাম উদ্দিন, ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ শামীম খান এবং পাঠশালা আদর্শ বিদ্যানিকেতনের অধ্যক্ষ রাজেস সরকার।
লায়ন আসাদুজ্জামান চৌধুরী মাসুদ জানান, “চিকিৎসা শিবিরে যাদের চোখে ছানি বা নেত্রনালীর সমস্যার প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে, তাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে অপারেশন করানো হবে। রোগীদের যাতায়াত ও অপারেশনের সব খরচ আমরা বহন করব।”
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা