ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিশ্বনবী (সা.) কে ভারতীয় হিন্দু পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ (সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার সিডস্টোর বাজারে কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আবার মসজিদ চত্বরে এসে শেষ হয়। হবিরবাড়ী উলামা কল্যাণ পরিষদের আয়োজন এতে শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করছেন৷
বিক্ষোভ মিছিলটি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তরা ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ রানের কটুক্তির বিরুদ্ধে গর্জে উঠেন। বক্তরা বলেন, অনতিবিলম্বে যদি নবী সাঃ কে নিয়ে কটুক্তিকারী কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার কে ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উলামা পরিষদ সভাপতি মাওলানা ইলিয়াস,সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিব জিহাদী,সিডস্টোর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি ইয়াহিয়া সুতারপুরী।
যুব আন্দোলন নেতা মাও.ইলিয়াস আমিনী,মাও.মোস্তফা কামাল,মাও.নিসার উদ্দিন জামিল,হাফেজ মনজুর মাহমুদ,মাও.আতিক,মুফতি,শাজিদ,মাও.আব্দুল কাইয়ুম,মুফতি মাসউদ প্রমুখ।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা