আনোয়ার হোসেন তরফদার: বৈষম্যের প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎ সমিতির কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
সোমবার পহেলা জুলাই সকাল থেকে শুরু করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে ওই কর্মবিরতি পালন করেছে তারা। এতে অংশ নিয়েছেন ভালুকার জোনাল ও সাব জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা। পদ মর্যাদার বৈষম্য, সরকারের গ্রেডিং সংক্রান্ত সমস্যা, জাতীয় বেতন স্কেলসহ অন্তত ১৬টি দাবী তুলে ধরেছেন আন্দোলনকারীরা। অভিযোগ করেছেন, অনিয়মের সম্পর্কে কথা বলায় চাকুরিচ্যুত করা হচ্ছে অনেককে।
আন্দোলনে উপস্থিত ছিলেন ওই অফিসের ডি.জি.এম মোশাররফ হোসেন, মহিউদ্দিন, কমলেশ চন্দ্র বর্মন, এ.জি.এম শাহিদা আক্তার, আব্দুল হান্নান, মোহাম্মদ জিয়াউর রহমান, রাসেল, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা