ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারের ভিতরে ধর্ষণের ঘটনায় আশরাফ উল্লাহ খান তামজিদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার কাঁঠালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন তামজিদ তার ব্যাক্তিগত একটি প্রাইভেটকারে ভুক্তভোগী ওই নারীকে নিয়ে ঘুড়তে যায়। একপর্যায়ে প্রাইভেটকারটি নির্জন এলাকায় থামিয়ে তামজিদ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক তামজিদকে গ্রেফতার করে।
তামজিদ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেলের ছেলে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা