কাউছার খান
বার্তা সম্পাদকঃ ময়মনসিংহের ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে ১৭টি মামলার আসামি মোট ০৬ জনকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও) সার্কেলের দিক নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানার নেতৃত্বে ভালুকা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১৭ টি মামলার আসামি মাদক সম্রাট খোরশেদ দেওয়ান ,ও ০২ টি সাজা গ্রেফতারী পরোয়ানা সহ মোট ০৬ জনকে আটক করেছে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, ভালুকা মডেল থানা পুলিশ অপরাধীদের ধরতে প্রতিদিন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭টি মামলার আসামি মোট ০৬ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা