আবিদ আল হাসান
চট্রগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে ইয়াবাসহ মো. ইব্রাহীম (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চার হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার সকালে কোতোয়ালীর জেল রোডের শাহ আমানত মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. ইব্রাহীম ওরফে শফিক (২৫) কক্সবাজারের উখিয়ার বালুখালী ১২ নম্বর ক্যাম্পের জি-২ ব্লকের বাসিন্দা।
কোতোয়ালী থানার এসআই রনি তালুকদার জানান, গোপন সংবাদ পেয়ে শাহ আমানত মাজারের বিপরীতে জেল রোড থেকে ইব্রাহীমকে আটক করেন তারা। পরে তাকে তল্লাশি করে দুই হাঁটুতে টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট প্যাকেট থেকে চার হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা