আনোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতিয়তাবাদি যুবদল "র সংগ্রামী সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের আয়োজনে বৃহস্পতিবার ১৬ মার্চ বিকেলে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের মোড় হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে শেষ হয়।
এ সময় বক্তরা বাংলাদেশ জাতিয়তাবাদি যুবদল "র সংগ্রামী সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। এ সময় ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা