ইচ্ছে আকাশ ছোঁয়া
সফিউল্লাহ আনসারী
তুমি আমার পংক্তি মাদক
ইচ্ছে আকাশ ছোঁয়া,
তুমিই বুঝি বসন্ত রোজ
রাতের হুক্কাহুয়া...!
তুমি আমার শব্দ চয়ন
আবেগ ছোঁয়া হাসি,
তুমিই পারো নগ্ন ছোঁয়ায়
থাকতে পাশাপাশি!
তুমি আমার সুখের অসুখ
বুকের গহীন জুড়ে,
কাব্য কথায় তুমুল সরব
শরীর অসুর সুরে.!
তুমি আমার নিত্য নিশীথ
কোকিল কুহুতান,
তুমিই আমার জীবন জুড়ে
ছন্দ উছল গান।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা