ডেস্ক রিপোর্ট: বগুড়ার শেরপুরে জামাইয়ের লাঠির আঘাতে বৃদ্ধ শ্বশুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম আব্দুস সাত্তার (৮৫)। সোমবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুস সাত্তার উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর কলোনি গ্রামের মৃত কাজেম উদ্দীনের ছেলে।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক জামাই সোলেমান আলীকে (৬০) গ্রেফতার করেছে। সে একই গ্রামের মৃত হোসেন প্রামাণিকের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সম্প্রতি জমি নিয়ে জামাই-শ্বশুরের মধ্যে বিরোধ দেখা দেয়। এরই জেরে সোমবার বেলা পৌনে দুইটার দিকে যোহর নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি যাচ্ছিলেন।
এসময় আগে থেকেই ওৎ পেতে থাকা জামাই সোলেমান পেছন থেকে লাঠি দিয়ে শ্বশুর সাত্তারের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন এসে দ্রুত উদ্ধার করে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ আব্দুল্লাহ আনছারী আকরাম
প্রকাশক : সারোয়ার হাসান সজিব
মোবাইল : +৮৮০১৫১১১৬১৮৮৮
টেলিফোন: +৮৮০৯৬৪৯১৬১৮৮৮
ই-মেইল : editor.bhalukarbarta@gmail.com
ঠিকানা: টি এন টি মোড়, ভালুকা পৌরসভা, ভালুকা-২২৪০, ময়মনসিংহ
© ২০২০-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত ভালুকার বার্তা